পুবের কলম ওয়েব ডেস্ক: গাজা সিটির আল-শিফা হাসপাতালের পরিচালকসহ আরও বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। আল-শিফা হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা বলেন, ‘ডাক্তার মুহম্মদ আবু সালমিয়া ও আরও কয়েকজন সিনিয়র চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।’ এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, তাদের হত্যা করার জন্য তিনি মোসাদকে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
হামাসের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতির ব্যাপারে বলেন, 'এটি ছিল কঠিন সিদ্ধান্ত, তবে সঠিক সিদ্ধান্ত।' অবশ্য যুদ্ধবিরতি চলাকালীন হামাস নেতাদের ওপর গুপ্তহত্যার চেষ্টা চালানো হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান ইহুদি প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
তিনি ইসরাইলিদের আশ্বস্ত করে বলেন, ‘যুদ্ধবিরতি সাময়িক। যুদ্ধবিরতির পরই ইসরাইলি সেনাবাহিনী গাজা থেকে হামাসকে বিদায় করবে।’
আরও পড়ুন: