পুবের কলম,ওয়েবডেস্ক: পশ্চিম তীরের দু’টি স্কুলে যায়নবাদী বসতি স্থাপনকারীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি বিদেশমন্ত্রক। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক বলেছে, স্কুল দুটিতে ইসরাইলি সেনাদের পৃষ্ঠপোষকতায় উগ্র ইহুদিরা যে হামলা চালিয়েছে তা ‘সন্ত্রাসবাদ’ ছাড়া আর কিছু নয়। একদল উগ্র ইহুদি বসতি স্থাপনকারী রবিবার পশ্চিম তীরের রামাল্লা শহরের দুই ফিলিস্তিনি স্কুল রাস আল-তিন ও আল-তাহাদিতে হামলা চালায়। তারা স্কুলের দরজা-জানালা ভেঙে ফেলে এবং শ্রেণিকক্ষ ও অফিস কক্ষগুলোতে ব্যাপক ভাঙচুর চালায়। ফিলিস্তিনি মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, ইহুদিদের ‘সন্ত্রাসী গ্যাংগুলো’ তাদের উগ্রবাদী নেতাদের পৃষ্ঠপোষকতায় যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাকে ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা যায়।
দুই উগ্র ইসরাইলি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মতরিচ এসব হামলা চালাতে উসকানি দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিমা সহযোগিতায় জর্ডান নদীর পশ্চিম তীর দখল করে নেয় ইসরাইল। তখন থেকেই এই ফিলিস্তিনি ভূখণ্ডে শত শত অবৈধ বসতি স্থাপন করেছে তারা ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে ইহুদিদের এনে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে তেল আবিব। এসব বসতিতে বসবাসকারী ইহুদিরা এখন পশ্চিম তীরের স্থানীয় ফিলিস্তিনি অধিবাসীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। পশ্চিম তীরের ওপর ইসরাইলি দখলদারিকে কখনও স্বীকৃতি দেয়নি রাষ্ট্রসংঘ।ফিলিস্তিনি স্কুলগুলোতে ইসরাইলি সন্ত্রাসী হামলা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৩, ১৫:১৩
আরও খবর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা