পুবের কলম ওয়েব ডেস্কঃ মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় ৩০০ থেকে ৪০০ কিলোমিটার। এ দীর্ঘ পথ পাড়ি দিতে  সময় লাগবে মাত্র দু’ই ঘণ্টা বা তার থেকে একটু বেশি।  উচ্চগতিসম্পন্ন হারামাইন ট্রেনে যেতে পারবেন ওমরাহযাত্রীরা। ঘণ্টায় ৩০০ শো কিলোমিটার দ্রুত গতিতে ছুটবে এই ট্রেন। উচ্চগতির এ রেল যোগাযোগ ব্যবস্থায় হজ, ওমরা ও দর্শনার্থীরা সহজেই মক্কা ও মদিনায় যাতায়াত করতে পারবেন।

দীর্ঘ সময় নিয়ে আসা-যাওয়ার অবসান হবে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, উচ্চগতিসম্পন্ন হারামাইন এক্সপ্রেস ট্রেনে বিজনেস ও ইকোনমি ক্লাসে ৪০০ জনেরও বেশি যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে।

মক্কা থেকে মদিনায় পৌঁছাতে সময় লাগবে মাত্র দু’ই ঘণ্টা, তীর্থযাত্রীদের জন্য সুখবর    

৪৪৯ কিলোমিটার দীর্ঘ পথে এই ট্রেনে যাতায়াতের টিকিট মূল্য ৪০ রিয়াল (১০ ডলার) থেকে ১৫০ রিয়াল (৪০ ডলার) পর্যন্ত। ট্রেনটি জেদ্দায় কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে যাত্রা বিরতি দেবে। ‘কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি স্টেশন ও মদিনার মধ্যে যাত্রা সর্বোচ্চ গতিতে পৌঁছাবে।

ফলে জেদ্দা ও মদিনার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মক্কা-মদিনার মধ্যে দেড় ঘণ্টায় ভ্রমণ সম্পন্ন করা সম্ভব হবে। ৪৫০ কিলোমিটার জুড়ে এ রেলপথ পরিচালিত হবে বৈদ্যুতিক ব্যবস্থায়। মক্কা থেকে মদিনা পর্যন্ত থাকবে পাঁচটি স্টেশন। সব স্টেশন থেকেই যাত্রীরা এ ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন।

মক্কা থেকে মদিনায় পৌঁছাতে সময় লাগবে মাত্র দু’ই ঘণ্টা, তীর্থযাত্রীদের জন্য সুখবর    

উল্লেখ্য, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৮ সালের সেপ্টেম্বরে এ রেলপথটির উদ্বোধন করেছিলেন। হজ ও ওমরাহ পালনকারীদের সেবার মান বাড়াতেই বাদশাহ এ প্রকল্প গ্রহণ করেছিলেন। রেল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি সৌদি আরবের বৃহত্তম পরিবহন প্রকল্প।

মক্কা থেকে মদিনায় পৌঁছাতে সময় লাগবে মাত্র দু’ই ঘণ্টা, তীর্থযাত্রীদের জন্য সুখবর