০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইতালি, জারি রেড অ্যালার্ট

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউরোপের ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা এখন ইতালির সিসিলি দ্বীপে। বৃহস্পতিবার সেখানে ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস বা ১১৯.৮ ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রক বেশকিছু অঞ্চলে চরম তাপমাত্রার জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং শনিবারের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হওয়া শহরগুলোর সংখ্যা ৮ থেকে ১৫ পর্যন্ত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, বর্তমানে ইউরোপের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড ৪৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৭ সালে গ্রিসের এথেন্সে তা রেকর্ড করা হয়েছিল। আফ্রিকা থেকে আসা অ্যান্টিসাইক্লোন লুসিফারের কারণে ইতালিতে তাপপ্রবাহ চলছে। অ্যান্টিসাইক্লোন হল উচ্চ বায়ুমণ্ডলীয় চাপের জায়গা যেখানে বাতাস ডুবে যায়।

এ দিকে ইতালিতে তীব্র দাবদাহ থেকে ৫০০টিরও বেশি স্থানে ভয়াবহ দাবানল লেগেছে। এই দাবানল নেভাতে হাজার হাজার দমকলকর্মীকে নামানো হয়েছে। শত শত হেক্টর এলাকা দাবানলের আগুনে ভস্মীভূত হয়েছে বলে খবর। সরকারি নির্দেশে বহু মানুষ এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানের খোঁজ করছেন।

সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইতালি, জারি রেড অ্যালার্ট

আপডেট : ১৪ অগাস্ট ২০২১, শনিবার