ইনামুল হক, বসিরহাটঃ ২১শে জুলাই  এর সমাবেশের আগে করোনা সচেতনতার বার্তা দিতে সাংসদ নুসরতকে সঙ্গে নিয়ে মাস্ক বিলি করলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল।বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যন্ত সুন্দরবনে একুশে জুলাইয়ের চূড়ান্ত প্রস্তুতি শেষ।

তৃণমূল বিধায়ক দেবেশ মন্ডল, ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজী ও আমিরুল ইসলামের উদ্যোগে হিঙ্গলগঞ্জে কৃষি মান্ডিতে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের নিয়ে প্রকাশ্য জনসভা হল শুক্রবার। কয়েক হাজার কর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন  বসিরহাট সাংগঠনিক জেলা চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম, সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, সাংসদ নুসরাত জাহান, বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, সহ তৃণমূল নেতৃত্ব।

এদিন পরকে পরকে বুঝিয়ে দিলেন এবার একুশে জুলাই অন্য পাঁচটা একুশে জুলাই থেকে সম্পূর্ণ আলাদা।

একদিকে করোনা বিধি মেনে যেমন সুন্দরবনের মানুষের নৌকা পরিবহনে দুদিন আগে থেকেই ধর্মতলার মেয়ো রোডে শহীদ তর্পনের উদ্দেশ্যে জড়ো হবেন।

২১শে জুলাই: করোনা সচেতনতার বার্তা, সাংসদ নুসরতকে সঙ্গে নিয়ে মাস্ক বিলি করলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক

পাশাপাশি এদিন প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলের বিধায়ক দেবেশ মন্ডল সংসদকে নিয়ে  মাক্স ও স্যানিটাইজার বিলি করেন। এদিনকে প্রকাশ্য জনসভায় করোনা সচেতনতা বার্তা নিয়ে নেতাকর্মীদেরও ও সাধারণ মানুষকে চলার আহ্বান জানান সংসদ নুসরাত জাহান।

তিনি বলেন একুশে জুলাই কেবল তৃণমূল পরিবারের জন্য নয় একুশে জুলাই বাংলার প্রত্যেকটি মানুষের আবেগ। সংসদ হওয়ার আগে থেকেই আমি একুশে জুলাই এর মঞ্চে গেছি। মানুষের এই স্বতঃস্ফূর্ত আবেগের মর্যাদা দিতে আপনাদের সঙ্গে এবারো আমি থাকব একুশের সমাবেশে।