পুবের কলম, ওয়েবডেস্ক: ২১ শে জুলাই মঞ্চের দিকে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের ধর্মতলায় মূল মঞ্চে পৌঁছে যাবেন, তিনি।
আরও পড়ুন:
প্রতিবছর ২১ জুলাইয়ের মঞ্চে তিনিই থাকেন মধ্যমণি। তাঁর টানেই গ্রাম থেকে শহর, উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ থেকে লাখে লাখে কর্মী-সমর্থক ভিড় করেন কলকাতার রাজপথে। ২০২৩ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বৃহৎ সমাবেশ।
চারদিকে বিরোধীরা যখন হিংসা-অশান্তির অভিযোগ তুলছেন, সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।আরও পড়ুন:
২১ জুলাইয়ের আগে বৃহস্পতিবার ধর্মতলায় মঞ্চ পরিদর্শন করতে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের মঞ্চে এসে দলের যুব নেতৃত্বের সঙ্গে গান-কথায় মাতেন তিনি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গিটারও বাজালেন। এদিন ধর্মতলায় এসে শুক্রবারের শহিদ সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি পর্ব খুঁটিয়ে দেখেন।