মোল্লা জসিমউদ্দিন: লোকসভা নির্বাচন আবহে ইস্তফা দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। সোমবার ছিল কলকাতা হাইকোর্টে তাঁর শেষ দিন। মঙ্গলবার দেশের রাষ্ট্রপতির কাছে ইস্তফা দেবেন তিনি। এদিন দুপুর ২টো বেজে ৪৭ মিনিট। শেষ বারের মতো এজলাস ছাড়লেন বিচারপতি ।
সম্ভবত তাঁর কর্মজীবনে শেষ মামলার নির্দেশে জড়িয়ে রইল পূর্ব মেদিনীপুরের নাম।আরও পড়ুন:
'পূর্ব মেদিনীপুর জেলার এক বিচারককে বরখাস্ত করা হোক'। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানালেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। রিপোর্ট দেখে আইনানুগ পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। ঘটনাচক্রে,বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার সঙ্গে সঙ্গে চর্চায় উঠে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার নাম।
আরও পড়ুন:
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, ওই জেলা থেকে বিজেপি'র টিকিতে ভোটে লড়বেন তিনি।সোমবার একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, - 'হাইকোর্টের ভিজিল্যান্স বিভাগ পূর্ব মেদিনীপুর জেলার বিচারকের বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছে। প্রধান বিচারপতির কাছে অনুরোধ, উনি যেন ওই রিপোর্টটি দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করেন।'' ওই রিপোর্ট সত্যি প্রমাণিত হলে জেলা বিচারককে বরখাস্ত করা উচিত বলেও মন্তব্য বিচারপতির । মঙ্গলবার শুধু এই রাজ্য নয় সর্বভারতীয় ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফাদান নিয়ে নজর রয়েছে বলে জানা গেছে ।