যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন স্যার কিয়ার স্টারমার। সোমবার সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। পরে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, রাজা স্টারমারের পদত্যাগ গ্রহণ করেছেন। এ সময় স্টারমারের স্ত্রী লেডি স্টারমারও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারের দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।
আরও পড়ুন:
পদত্যাগের আগে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া সংক্ষিপ্ত বিদায়ী বক্তব্যে স্টারমার বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয়। এখন আমার কাজ শেষ।”
আরও পড়ুন:
বিদায়ী ভাষণে তিনি দাবি করেন, তাঁর নেতৃত্বে গত দুই বছরে যুক্তরাজ্য আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। একই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।