২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এই জয়ের পর দেশটিকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে ইরান। তেহরানের দাবি, স্পেনের এই সাফল্য বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্বাধীনতাকামী মানুষের মধ্যেও আনন্দের সঞ্চার করেছে।
আরও পড়ুন:
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা এবং ইরানকে ঘিরে সংঘাতের বিরোধিতা করায় স্পেন সরকার ও জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক মহলে ব্যাপক সমর্থন অর্জন করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানেরও বিরোধিতা করেছে স্পেন।
অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে ইসরায়েলের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। ফাইনালে আর্জেন্টিনার পক্ষে ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমর্থকদেরও অবস্থান ছিল বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
রবিবার নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন। ম্যাচের পর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া প্রতিক্রিয়ায় দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, “ফিলিস্তিনিদের প্রতি স্পেনের সমর্থন এবং ইরানের প্রতি তাদের ইতিবাচক অবস্থান প্রমাণ করে যে স্বাধীনতা ও আত্মমর্যাদা স্পেন জাতির অন্যতম বৈশিষ্ট্য।”
আরও পড়ুন:
তিনি আরও বলেন, “এই জয় শুধু স্পেনের জনগণকেই আনন্দিত করেনি, বরং বিশ্বের বহু স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচারে বিশ্বাসী মানুষের কাছেও এটি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।”
আরও পড়ুন:
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও স্পেনকে অভিনন্দন জানিয়ে বলেন, “সাম্প্রতিক মাসগুলোতে আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেনের ধারাবাহিক অবস্থান এবং তাদের জাতীয় ফুটবল দলের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ও মূল্যবান।”