২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা চালু হল

পুবের কলম প্রতিবেদক:  কলকাতা থেকে কোচবিহারে যেতে  ট্রেন ছাড়া যাতাযাতের কোনও রাস্তা ছিল না।  দীর্ঘ প্রতীক্ষার অবশেষে কলকাতা থেকে শুরু হয়ে গেল কোচবিহার যাওয়া ও আসার জন্য বিমান পরিষেবা। ঠিক ছিল এদিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা থেকে চালু হবে কোচবিহারের বিমান পরিষেবা। সেই সূত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিনের বিমানে কলকাতা থেকে কোচবিহার যাওয়ার কথা ছিল রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের। থাকার কথা ছিল তৃণমূলের আরও এক নেতা তথা প্রাক্তন সাংসদ প্রার্থপ্রতিম রায়ের।

কিন্তু সেই যাত্রার শুরুর আগেই যেন যাত্রাভঙ্গ হয়ে গেল। সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট করে রবীন্দ্রনাথবাবু জানিয়ে দেন, অনিবার্য কারণবশত আগামী কালকের কলকাতা-কোচবিহার বিমান যাত্রা বাতিল করা হল।

আরও পড়ুন: বালেশ্বরে  ট্রেন দুর্ঘটনায় আর্ত মানুষের  সেবায় রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস

সেই সূত্রেই জানা গিয়েছিল, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার মোট ৮জন বিজেপি বিধায়ক ওই বিমানে কলকাতা থেকে কোচবিহারের যাত্রী হয়েছেন। আর সেই সূত্রেই এই ‘রাজনীতির উড়ান’কে বয়কট করেছে তৃণমূল। সেই হিসাব মিলিয়ে দেখা গেল এদিন তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে বাদ দিয়েই কলকাতা থেকে উড়ে গেল কোচবিহারের বিমান।

আরও পড়ুন: কর্নাটক রোডম্যাপে হেঁটে মরুরাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা গেহলট সরকারের

আরও পড়ুন: ১লা বৈশাখে চালু হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব অ্যাপ-ক্যাব পরিষেবা
ট্যাগ :
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা চালু হল

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার