পুবের কলম প্রতিবেদকঃ শহর কলকাতার প্রবীণ নাগরিকদের সহায়তায় একাধিকবার এগিয়ে আসতে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে। বিভিন্ন সময়ে তাঁদের সহযোগিতায় এগিয়ে এসে খবরের শিরোনামে স্থান করে নিয়েছে কলকাতা পুলিশের কর্মীরা। এবার শহরের সেই প্রবীণ নাগরিকদের হাতেই হেলথ স্মার্ট কার্ড তুলে দেওয়া হল কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শহরের প্রবীণ মানুষদের হাতে হেলথ স্মার্ট কার্ড তুলে দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
আরও পড়ুন:
আলিপুর বডিগার্ড লাইনে কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন নগরপাল বিনীত গোয়েল, শশী পাঁজা, বিশিষ্ট পরিচালক ও অভিনেতা অরিন্দম শীল, সমাজসেবী ডি. আশীষ, কলকাতা পৌর সংস্থার কাউন্সিলর মীনাক্ষী গাঙ্গুলি সহ একাধিক অতিথিরা।
হাজির ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও।আরও পড়ুন:
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় কলকাতা পুলিশের সংগঠন দিশা'র বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়াল জানান, কলকাতা পুলিশ শহরের প্রবীণ নাগরিকদের সংগঠন 'প্রনাম'-এর সদস্যদের জন্য বিভিন্ন কাজ করে থাকে। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার তাঁদের সামাজিক ও স্বাস্থ্য নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করল কলকাতা পুলিশ। তিনি আরও জানান, এই স্মার্ট কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবার পাশাপাশি ন্যায্য মূল্যের ওষুধের ব্যাবস্থা করা হয়েছে।
তাঁদের কোনো রকমের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন হলে তাঁদেরকে হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে উপযোগী হবে এই স্মার্ট কার্ড। বিশেষত, বেসরকারি হাসপাতালে যাতে তাঁরা ন্যায্য স্বাস্থ্য পরিষেবা পান তার ব্যাবস্থা গ্রহণ করল কলকাতা পুলিশ।আরও পড়ুন:
অনুষ্ঠানে উপস্থিত নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা জানান, শহরে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য স্মার্ট কার্ডের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সুযোগ সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা। কলকাতা পুলিশের এই পদক্ষেপের ভুয়সী প্রশংসাও করেন তিনি। একইসঙ্গে, ঝাড়খণ্ডের আস্থা ভোটে হেমন্ত সরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার আস্থা ভোটে জয়লাভ নিয়ে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, আস্থা ভোটে প্রমাণিত যে যাদের কাছে মানুষের আস্থা নেই, তারাই ঝাড়খণ্ড বিধানসভায় অনাস্থা নিয়ে আসার চেষ্টা করেছিলেন।