পুবের কলম,ওয়েবডেস্ক: দিনভোর বৃষ্টির জের। বুধবার এক ধাক্কায় কমেছে আবহাওয়ার পারদ। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি কমে যায়। আবহাওয়াবিদদের মতে, গত ৫৪ বছরে দ্বিতীয় শীতলতম ২০ মার্চ কলকাতায়। ২০০৩ সালের ১৩ মার্চ আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চের মাঝামাঝি থেকে তাপমাত্রা বেশ অস্বস্তি তৈরি করেছিল। তবে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের ফলে বেশ স্বস্তি পেয়েছে সাধারণ জনতা। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই বুধবার থেকে মুখ ভার ছিল আকাশের। বৃহস্পতিবার’ও ব্যক্তিক্রম নয়। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের মুখ আবার ভারী হয়ে উঠেছে। কলকাতার একাংশে ছেয়ে গেছে মেঘ। তবে এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর পাওয়া যায়নি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
গতকালের আবহাওয়ার আপডেট
(২০.৩.২০২৪)
তাপমাত্রা সর্বোচ্চ: ২১.১°C (-৩.৮)
সর্বনিম্ন: ১৮.২°C (+০.১)
বৃষ্টিপাত: ৬.৯ মিমি
আর্দ্রতা সর্বোচ্চ: ৯১%
সর্বনিম্ন: ৪৫%
আরও পড়ুন:
https://twitter.com/KPTrafficDept/status/1770349396418338902?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1770349396418338902%7Ctwgr%5E092629b9a25fb15f1d7f34ad5b9a135cc986bd5b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.telegraphindia.com%2Fmy-kolkata%2Fnews%2Fkolkata-weather-forecast-and-traffic-alert-for-thursday-march-21%2Fcid%2F2008336