পুবের কলম প্রতিবেদক: নতুন ট্রাফিক আইন চালু হওয়ার পর বাস মালিকদের গুনতে হচ্ছে অতিরিক্ত জরিমানা। পুলিশ যখন তখন ফাইন করছে। সেই সমস্যার সমাধান চান বাস ইউনিয়নগুলি।
বৃহস্পতিবার এনিয়ে "জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরস" এর পক্ষ থেকে এক প্রতিনিধিদল পরিবহণ দফতরের প্রধান সচিবের সঙ্গে বৈঠক করেন।আরও পড়ুন:
এ প্রসঙ্গে সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা বলেন, আজ আমরা এককালীন ন্যুনতম ফিস দিয়ে সিএফ করানো, ট্রাফিক ফাইন সংশোধন, স্ক্র্যাপ ব্যবস্থার সরলীকরণ, ক্যাবের ক্ষেত্রে কমার্সিয়াল থেকে প্রাইভেটে পরিবর্তন, পরিবহণ দফতরগুলিতে কাজের গতি বৃদ্ধি ও সরলীকরণ সহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, আগামীকাল বিকেল ৪ টার সময় যুগ্ম কমিশনার, কলকাতা পুলিশ (ট্রাফিক) এর সাথে লালবাজারে যাত্রী পরিবহনের ওপর ফাইনের নামে জরিমানা আদায়, ট্রাফিক পুলিশের ফাইনের কোটা প্রথা, আইন বিরুদ্ধ সাইটেশন কেসের নামে ফাইন আদায় ইত্যাদি বিষয় নিয়ে সভা হবে।