পুবের কলম প্রতিবেদক: মিথ্যা অভিযোগের দায়ে এবার রাজ্য বিধা্ন সভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন রাজ্যের মন্ত্রী ভৌমিক।
আরও পড়ুন:
উল্লেখ্য, পাহাড়ের উন্নয়ন ও স্বায়ত্তশাসনের জন্য তৈরি হওয়া জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ২০১৯ সালের জানুয়ারি মাসে শিক্ষক নিয়োগের পালা শুরু করেছিল। ওই সময় শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক্ষা ছাড়াই পাহাড়ের কয়েকশো প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং ও উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের অভিযোগ উঠেছিল।আর সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয় কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন:
আদালত সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেয়।
কিন্তু সিআইডি তদন্তে বিশেষ অগ্রগতি না হওয়ায় গত মঙ্গলবারই ওই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তদন্তের পাশাপাশি ১৫ দিনের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন বিচারপতি।আরও পড়ুন:
কলকাতা হাই কোর্টে রজু হওয়া ওই একই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৮জনের নামে এফআইআর করেছে রাজ্য পুলিশ। ঘটনাচক্রে পাহাড়ে শিক্ষক নিয়োগের ওই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলে বলেন রাজ্যের আরেক মন্ত্রী পার্থ ভৌমিকও এই দুর্নীতিতে যুক্ত। আর সেই সূত্রেই এবার শুভেন্দুকে আইনি নোটিস পাঠালেন পার্থ ভৌমিক।