২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিমদের মতই খ্রিস্টানরাও আল আকসার জন্য প্রাণ দিতে প্রস্তুত

পুবের কলম প্রতিবেদকঃ আল-আকসা মসজিদ রক্ষার জন্য মুসলিমদের পাশাপাশি খ্রিস্টানরাও জীবন দিতে প্রস্তুত। এমনটাই জানিয়েছেন শীর্ষ পাদ্রি ফাদার ম্যানুয়েল মুসাল্লাম। জেরুসালেমে তিনি এই মন্তব্য করেন। এমনটাই জানিয়েছে মিডল ইস্ট মনিটর। জেরুসালেমে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সংগঠন ‘দ্য ওয়ার্ল্ড পপুলার অরগানাইজেশন ফর জেরুসালেম জাস্টিস অ্যান্ড পিস’-এর সভাপতি ফাদার ম্যানুয়েল মুসাল্লাম বলেন, আমরা কখনই আল-আকসা মসজিদের চাবি দখলদার ইসরাইলি শক্তিকে দিতে পারি না। আল-আকসা মসজিদ রক্ষার জন্য মুসলিমদের পাশাপাশি খ্রিস্টানরাও জীবন দিতে প্রস্তুত। ফাদার ম্যানুয়েল মুসাল্লাম বলেন, ইসরাইলিদের ‘প্যাসভর হলিডে’ উৎসব উপলক্ষে আল-আকসা মসজিদে আগ্রাসন চালানোর পরিকল্পনা আগে থেকেই করছিল উগ্র ইহুদিরা।

আরও পড়ুন: পদ্মের মেয়র হয়েই মুম্বাই থেকে ‘অবৈধ বাংলাদেশি’ তাড়ানোর হুঁশিয়ারি ঋতুর, বিজেপির টার্গেট মুসলিমরা!

তারা আল-আকসা মসজিদকে ধ্বংস করে সেখানে তাদের কথিত মন্দির নির্মাণ করতে চায়। দরকার হলে পুরাতন জেরুসালেম শহরের আল-আকসা মসজিদ ও পবিত্র সেপুলচারের চার্চ রক্ষার জন্য আমরা বীরের মতো লড়াই করে শহীদ হবো। কিন্তু, এসব পবিত্রস্থানকে উগ্রবাদী ইসরাইলিদের হাতে ছেড়ে দেব না। কারণ, মুসলিম হোক কিংবা খ্রিস্টান আমরা সবাই ফিলিস্তিনি। আমাদের সংস্কৃতি একই।

আরও পড়ুন: পবিত্র রমযানে আল-আকসায় বিধিনিষেধের পথে ইসরাইল

আরও পড়ুন: মুরগি-ছাগলের জীবনের কি হবে? পথকুকুর সংক্রান্ত মামলায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিমদের মতই খ্রিস্টানরাও আল আকসার জন্য প্রাণ দিতে প্রস্তুত

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, শুক্রবার