পুবের কলম, ওয়েবডেস্ক : ভালোবাসা একটি মানবিক অনুভূতি। ভালোবাসার যেমন কোনও সংজ্ঞা হয় না, আবেগ দিয়েও অনেক সময় তাকে প্রকাশ করা যায় না। তবে ভালোবাসা আর 'ভালোবাসা' থাকে না, যখন সেটি আসক্তিতে পরিণত হয়ে যায়। চিনে ১৮ বছরের এক তরুণী 'লাভ ব্রেনে' আক্রান্ত। প্রেমিককে একদিনে ১০০ বার ফোন, বার বার ফোন করে সে তার প্রেমিককে জিজ্ঞাসা করত, এখন কোথায় আছে সে, কি করছে।
সব সময় তার কাছে থাকার বায়না। মেসেজ পাঠালেই তখনই উত্তর দেওয়ার আবদার। সোশ্যাল মিডিয়ায় জিয়াও'রের একটি ভিডিয়ো ভাইরাল হয়। ক্লিপে, সে তার প্রেমিককে তার ওয়েচ্যাট ক্যামেরা চালু করার জন্য টেক্সট করে তাকে বারবার কল করতে থাকেন।আরও পড়ুন:
চিকিৎসকেরা ওই তরুণীকে পরীক্ষা পর জানিয়েছেন, জিয়াও পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার।
'লাভ ব্রেনে' আক্রান্ত তিনি। চেংডু'র দ্য ফোর্থ পিপল'স হাসপাতালের ডা. ডু না জানান, ১৮ বছরের মেয়েটি মানসিক সমস্যার শিকার। উপসর্গের নেপথ্যে থাকতে পারে অবসাদ, বায়োপোলার ডিসঅর্ডার, অস্বাস্থ্যকর শৈশব।আরও পড়ুন:
জিয়াও'র এই আচরণ শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সময় থেকে। তিনি তার প্রেমিকের ওপর অত্যাধিক নির্ভরশীল হয়ে পড়েছিলেন।
এই ধরনের আচরণ তার প্রেমিকের ওপর মানসিক চাপ তৈরি করে। ১০০ বার ফোন করার পরেও প্রেমিক উত্তর না দেওয়ায় জিয়াও অত্যন্ত বিচলিত হয়ে পড়ে উন্মাদের মতো আচরণ করতে থাকেন। ঘরের জিনিসপত্র ভাঙচুর করা থেকে বারান্দা থেকে লাফ দিয়ে পড়ারও হুমকি দেন। এই অবস্থায় প্রেমিক খুব ভয় পেয়ে, নিরাপত্তার কথা ভেবে তিনি পুলিশকে জানান।আরও পড়ুন:
ডা. ডু না জিয়াওয়ের অসুস্থতার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু উল্লেখ না করলেও তিনি আভাস দিয়েছেন, শৈশবকালে বাবা-মায়ে সঙ্গে স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে না ওঠার কারণে এই ধরণের সমস্যা অনেক সময় দেখা দেয়। তবে জিয়াও'র চিকিৎসা প্রয়োজন।