পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভোটের দিনে উত্তপ্ত গড়বেতা। পশ্চিম মেদিনীপুরের এই এলাকা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। শনিবার ষষ্ঠ দফার ভোটের দিন এখানে হন আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু।
আরও পড়ুন:
ছাপ্পা মারা হচ্ছে খবর পেয়ে গড়বেতার মোংলাপোতা গ্রামে যান বিজেপি প্রার্থী।
সেই সময় ১৯৮ ও ২০০ নম্বর বুথের কাছে যেতেই লাঠি হাতে তাড়া করে বেশ কয়েকজন। ইট ছুঁড়তে থাকে। ইটের ঘায়ে প্রার্থীর এক নিরাপত্তারক্ষীর মাথা ফেটে যায়। আঘাত লাগে বিজেপি প্রার্থী প্রণত টুডুর। গাড়ি ভাঙে বিজেপি প্রার্থীর।আরও পড়ুন:
বিজেপির অভিযোগ, ভোট পরিদর্শন করতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেই সময় বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক স্লোগান দিতে থাকে। সেই সময় বিজেপি প্রার্থী তাদের সাথে কথা বলতে গেলে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়।
শুরু হয় ইটবৃষ্টি। আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।আরও পড়ুন:
সংবাদমাধ্যমকে প্রণতবাবু বলেন, "তৃণমূল ওই জায়গাটাকে পাকিস্তান বানিয়ে রেখেছে। রোহিঙ্গারা আমার ওপর হামলা করেছে। আমি বার বার প্রশাসনকে জানালেও ওই বুথের নিরাপত্তার কোনও ব্যবস্থা করা হয়নি। ইটের আঘাতে আমার কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।"