পুবের কলম,ওয়েবডেস্ক: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মহারাষ্ট্রের কোলাপুর (Maharashtra Violence)। গুরুতর আহত ১০ জন। জানা গেছে, একটি প্রোগ্রামকে কেন্দ্র করে এই ঝামেলা সূত্রপাত ঘটে। শুক্রবার গভীর রাতে পাথরবৃষ্টি শুরু হয় কোলাপুরের (Kolhapur) সিদ্ধার্থনগরে। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুরু হয় ভাঙচুর।
আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, একটি ফুটবল ক্লাবের বার্ষিকী অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম ব্যবহারকে কেন্দ্র করে দুইগোষ্ঠীর মধ্যে মতবিরোধ হয়। অনুষ্ঠানের জন্য লাগানো ফ্লেক্স ব্যানার, পোস্টার এবং সাউন্ড সিস্টেমে তাড়নায় অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয়রা। কিছু গোষ্ঠীর সদস্যসহ এলাকার লোকজন যখন এই আয়োজনের বিরোধিতা করে,তখন উত্তেজনা আরও বেড়ে যায়। উত্তপ্ত তর্ক শীঘ্রই পূর্ণ মাত্রার সংঘর্ষে পরিণত হয়। অসুবিধার কথা ভেবে পুলিশ এসে বন্ধ করে দেয় বক্স। যাতে ক্ষেপে ওঠে একদল লোক।
ব্যস তারপর শুরু হয় কোন্দল। সংঘর্ষ দ্রুত তীব্র পাথর ছোঁড়া, অগ্নিসংযোগ এবং ভাঙচুরে রূপ নেয়। যার ফলে প্রায় ১০ জন আহত হয়। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ভর্তি হাসপাতালে।