পুবের কলম ওয়েব ডেস্কঃ শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালুর কথা ঘোষণা করেছেন। এবার জরায়ুমুখ ক্যান্সারের চিকিৎসার জন্য বড় পদক্ষেপ নিলেন। এরজন্য বাংলায় বিনামূল্যে টিকাকরণ শুরু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক সময়ে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্তের সংখ্যা জীভাবে বাড়ছে, তা প্রতিরোধে রাজ্যের এই উদ্যোগকে আধুবাদ জানিয়েছেন রাজ্যবাসী।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নইয়ে বৈঠকে বসেন।
তারপরেই তিনি জানান, আগামী ৩০ মে থেকে এই টিকাকরণ কর্মসূচী শুরু হবে। বিধাননগর মহকুমা হাস্পাতাল থেকে এই কর্মসূচী রাজ্যে শুরু করা হবে বলে তিনি জানান। মূলত ১৪ থেকে ১৫ বছরের ঊর্ধ্বে যে কোনও কিশোরী এই টিকা নিতে পারবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কর্মসূচীর কেন্দ্রের তরফে বাংলায় ৭ লক্ষ ডোজ টিকা পাঠানো হচ্ছে।আরও পড়ুন:
তবে শুধু টিকাকরণই নয়, রাজ্যবাসীর জন্য স্বাস্থ্য ক্ষেত্রে আরও জনমুখি উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
এখন পর্যন্ত বাংলায় রয়েছে ১১৭ টি জনৌষধি কেন্দ্র। সাধারণ মানুষের কথা ভেবে তা বাড়িয়ে ৪৬৯ টি করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে ওষুধেও বড়সড় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে ৫০-৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ন্যাশনাল হেলথ মিশনে কেন্দ্রের বরাদ্দ করা ২ হাজার ১০৩ কোটি টাকার মধ্যে ৫০০ কোটি টাকা অনুদান পাওয়া গিয়েছে বলেও জানান তিনি।