নতুন বছর কে স্বাগত জানাতে ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের চিকেন প্যানকেক
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ নতুন বছরকে স্বাগত জানাতে বাকি মাঝে মাত্র কটা দিন। শীতের এই আবহে একটু অন্যরকম ব্রেকফাস্ট করলে কিন্তু মন্দ হয়না। আজ রইল চিকেন প্যানকেকের রেসিপি। সুস্বাদু এই ব্রেকফাস্ট ডিসটি পেলে পরিবারের সদস্যরাও দারুণ খুশি হবেন।
আরও পড়ুন:
উপকরণ
আরও পড়ুন:
১. গরম দুধ এক কাপ ২. ময়দা এক কাপ ৩. বেকিং সোডা এক চা চামচ ৪. বেকিং পাউডার এক চা চামচ ৫. মাখন এক কাপ ৬. চিকেন কিমা এক কাপ ৭. লবণ স্বাদমতো ৮. চিনি পরিমাণমতো ৯. লঙ্কার গুঁড়ো এক চা চামচ ১০. হলুদ গুঁড়ো এক চা চামচ ১১. গরম মসলা গুঁড়ো এক চা চামচ ও ১২. সরষের তেল এক কাপ।
আরও পড়ুন:
প্রণালীঃ
আরও পড়ুন:
পদ্ধতি
আরও পড়ুন:
একটি পাত্রে দুধ, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও মাখন একসঙ্গে মিশিয়ে নরম করে মেখে নিন। এবার একটি কড়াই গরম করে তাতে চিকেনের কিমা, গুঁড়া মসলা, লবণ ও স্বাদমতো চিনি দিয়ে ভালো করে ভেজে নিন।
আরও পড়ুন:
অন্যদিকে আগে থেকে মেখে রাখা ময়দা বড় আকারে বেলে নিন।
এর মধ্যে মাংসের কিমার পুর ভরে উপর থেকে আরও একটি রুটির আকারে বেলে রাখা ময়দা চাপা দিয়ে দিন।আরও পড়ুন:
এবার ননস্টিক প্যান গরম হলে তেল ব্রাশ করে কিমার পুর দেওয়া চিকেনের কিমা ভরা রুটি কড়াইতে দিয়ে আঁচ কমিয়ে ঢেকে রাখুন। ২০ মিনিট পর কেক উল্টে দিন।
আরও পড়ুন:
ব্যাস তৈরি হয়ে গেরো মজাদার চিকেন প্যান কেক। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাখন ব্রাশ করে গরম গরম পরিবেশন করুন চিকেন প্যান কেক। ইচ্ছে হলে মাখনের পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন।