০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৭ মার্চ উদযাপন করল বাংলাদেশ উপ হাই কমিশন

বের কলম প্রতিবেদক: ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করল কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ দূতাবাস। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি তথা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ ৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ প্রদান করেন । সেই ভাষণের ৫১ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালন করছে বাংলাদেশ উপহাইকমিশন। সোমবার  দূতাবাসের প্রাঙ্গণে দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় ।

পতাকা উত্তোলন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তৌফিক হাসান । উপস্থিত ছিলেন বাংলাদেশে সংসদ সদস্য আরোমা দত্ত,প্রকাশক ও পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি মাজহারুল ইসলাম,চিত্রপরিচালক খাইরুল আরেফিন খান, উপদূতাবাসের শিক্ষা ও ক্রীড়া বিষয়ক কাউন্সিলর রিয়াজুল ইসলাম, কনস্যুলার  মোহাম্মদ বশির উদ্দিন প্রমুখ। উপ হাইকমিশনার তৌফিক হাসান এবং এমপি আরোমা দত্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭ মার্চ উদযাপন করল বাংলাদেশ উপ হাই কমিশন

আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার