০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মেছুয়া বাজার অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি 

রাজস্থানের হোটেলে আগুন, প্রাণ বাঁচাতে লাফ তিনতলা থেকে, মৃত ৪

Silhouette of firefighters

পুবের কলম, ওয়েব ডেস্ক: মেছুয়া বাজার অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রাজস্থানে।  হোটেলে আগুন। প্রাণ বাঁচাতে লাফ তিনতলা থেকে। মৃত ৪। আহত বহু। আগুনে ঝলসে গুরুতর জখম আরও ১২।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ স্থানীয়েরা হোটেল থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করেন। তার মধ্যেই হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে কেউ দোতলা, কেউ তিনতলা থেকে লাফ মেরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু লাফ মারার পরই এক কিশোর-সহ চার জনের মৃত্যু হয়। রাজস্থানের অজমেরের একটি বহুতল হোটেলে ঘটনাটি ঘটেছে।

যদিও স্থানীয়দের সহায়তাতে অনেকেই সুরক্ষিত ভাবে হোটেল থেকে বের হতে সক্ষম হয়। তবে হোটেলের তিন এবং চারতলায় কয়েক জন আটকে পড়েন। আগুনের হলকা বাড়তে থাকায়  আর উপরে ওঠার সাহস পাননি  স্থানীয়েরাও।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেছুয়া বাজার অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি 

রাজস্থানের হোটেলে আগুন, প্রাণ বাঁচাতে লাফ তিনতলা থেকে, মৃত ৪

আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার