১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন বিশ্বজয়ী মারোদোনার বিশ্বজয়ী কোচ মেনেত্তি

পুবের কলম ওয়েবডেস্ক: চলে গেলেন দিয়েগো মারাদোনার বিশ্বজয়ী কোচ সিজার মেনেত্তি। বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন রক্তাল্পতায়। ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের কোচ ছিলেন মেনেত্তি। তাঁরই হাত ধরে বুয়েনস এইরেসে নেদারল্যান্ডসকে ফাইনালে হারিয়ে প্রথমবার বিশ্বজয় করে আর্জেন্টিনা। ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ ছিলেন মেনেত্তি। কিন্তু আর্জেন্টনার পরাজয়ের পর তাঁকে সরিয়ে কার্লোস বিলার্দোকে কোচ করে আর্জেন্টিনা। আর সেই সময়টাই মেনেত্তিকে আপন করে নিয়েছিল ইউরোপের ক্লাবগুলি।

একটা সময় মেক্সিকোর জাতীয় দলের কোচের ভূমিকাও পালন করেছিলেন মেনেত্তি। নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপে মারাদোনাকে বাদ দেওয়ার ক্ষমতা দেখিয়েছিলেন মেসির শহরে জন্মগ্রহণ করা আর্জেন্টিনা কোচ সিজার মেনেত্তি। যদিও তাঁর কারণও ব্যাখ্যা করেছিলেন পরে। অবশ্য ১৯৭৯ সালে যুব বিশ্বকাপে মারাদোনারনেতৃত্বে যে আর্জেন্টিনা দল যুব বিশ্বকাপ জিতেছিল, সেই দলের প্রশিক্ষক ছিলেন সিজার মেনেত্তি। তিনি চাননি ৭৮ বিশ্বকাপে মারাদোনাকে খেলিয়ে তাঁকে চোটের মুখে ফেলতে।

সে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন ১৯৮৬ সালে আর্জেন্টিনার মেক্সিকো বিশ্বকাপ জয়ের পর। শুধু আর্জেন্টিনার জাতীয় দলেই নয়, ক্লাব ফুটবলেও বার্সেলোনা, জুভেন্টাসের মতো দলকে প্রশিক্ষণ দিয়েছেন মেনেত্তি। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবলের ডিরেক্টরের পদ সামলেছেন মেনেত্তি। তাঁর মৃত্যুতে শোকাহত আর্জেন্টিনা, শোকাহত ফুটবল বিশ্ব।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলে গেলেন বিশ্বজয়ী মারোদোনার বিশ্বজয়ী কোচ মেনেত্তি

আপডেট : ৬ মে ২০২৪, সোমবার