আইভি আদক, হাওড়া:  শুক্রবার সকাল থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হলো। দীর্ঘ অপেক্ষার পর এদিন থেকে গঙ্গার নীচ দিয়ে শুরু হলো মেট্রো পরিষেবা।

গঙ্গার নীচ দিয়ে আজ থেকে শুরু হলো মেট্রো পরিষেবা, খুশি যাত্রীরা

প্রথম দিনেই যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সকলেই খুশি প্রথম দিনের মেট্রোর সাক্ষী হতে পেরে।

গঙ্গার নীচ দিয়ে আজ থেকে শুরু হলো মেট্রো পরিষেবা, খুশি যাত্রীরা

এদিকে, আজ শুক্রবার প্রথম দিনে প্রচুর ভিড়ের পরিপ্রেক্ষিতে এলাকায় পুলিশ এবং আরপিএফ মোতায়েন করা হয়েছে যাতে সাধারণ মানুষ কোনও সমস্যায় না পড়েন। পুলিশ ও আরপিএফ সবদিক দিয়ে পরিস্থিতির উপর নজর রাখছেন।