পুবের কলম প্রতিবেদক: ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করল মেট্রো রেলওয়ে। মেট্রোর যাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা। মেট্রোর আভ্যন্তরীণ সুরক্ষা বজায় রাখতে ও নাশকতা রুখতে বিভিন্ন মেট্রো স্টেশনে বহাল থাকছে আরপিএফ, ক্রাইম ইনটেলিজেন্স ব্র্যাঞ্চ, স্পেশ্যাল ইনটেলিজেন্স ব্র্যাঞ্চ। মজুদ থাকছে ডগ স্কোয়াডও।
আরও পড়ুন:
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘প্লাটফর্মগুলিতে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারির জন্য ইতিমধ্যেই সাধারণ পোশাকে স্পেশ্যাল ইনটেলিজেন্স ব্র্যাঞ্চ ও ক্রাইম ব্র্যাঞ্চকে নিযুক্ত করা হয়েছে।
’ তিনি আরও জানিয়েছেন যে ইতিমধ্যেই কুইক রেসপন্স টিম ইতিমধ্যেই একটি স্টেশন থেকে অন্য স্টেশনে নজরদারি শুরু করেছে।আরও পড়ুন:
স্টেশনগুলিতে সিসিটিভির নজরদারি আরও জোরদার করা হয়েছে। মহিলা আরপিএফও নিয়োগ করা হয়েছে, যারা নিয়মিত যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষা করতে শুরু করেছেন।
আরও পড়ুন:
এ বিষয়ে প্লাটফর্ম, চলন্ত ট্রেন কামরা ও মেট্রো রেলের পরিধির মধ্যে নিয়মিত পর্যবেক্ষণ শুরু হয়েছে। নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নিতে ইতিমধ্যেই পার্কিং জোন, রেল ইয়ার্ডগুলিতে স্নিফার ডগ দিয়ে তার একটি মহড়াও নেওয়া হয়েছে।