পুবের কলম, ওয়েবডেস্কঃ বিমানের লাগেজ হোল্ড থেকে ধোঁয়া। কলকাতা থেকে চেন্নাইগামী বিমানের জরুরি অবতরণ। পাইলট এটিসির সাথে যোগাযোগ করলে সবুজ সংকেত মেলে। তারপর মাঝ আকাশ থেকে বিমানটিকে ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যাত্রী নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে।
আরও পড়ুন:
শনিবার দুপুর ২ টো ৪৩ মিনিটে কলকাতা থেকে একটি বেসরকারি বিমান ৮৯২ টি যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ মাঝ আকাশে বিমানের লাগেজ হোল্ড থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপরই জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রীসহ কেবিন ক্রুদের নিরাপদে বের করে আনা হয়েছে। এই মুহূর্তে বিমানটিকে পরীক্ষা করে দেখে হচ্ছে।