পুবের কলম ওয়েব ডেস্ক: টিবি আক্রান্ত রোগীদের পুষ্টির জোগান নিশ্চিত করতে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত রাখলেন সামসেরগঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি নুর আলম। শনিবার আবারও ১৬০ জন টিবি আক্রান্ত রোগীকে বিনামূল্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো বিধায়ক নুর আলমের পক্ষ থেকে। এদিন ডাকবাংলা বিধায়ক কার্যালয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই বিধায়ক নুর আলমের ভাই মোহাম্মদ ইউসুফ আলী।
মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এসময়ে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্টজনেরা। ছিলেন টিবি দফতরের বেশ কয়েকজন আধিকারিক।উল্লেখ্য, টিবি আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি তাঁদের পুষ্টির ঘাটতি পূরণ এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে সহযোগিতা করার লক্ষ্যেই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম। তাঁর পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত ১৬০ জন টিবি আক্রান্ত রোগীকে ছয় মাস ধরে বিনামূল্যে পুষ্টিকর খাবার দেওয়া হবে। খাদ্যসামগ্রীর তালিকায় রয়েছে ডিম, আটা, ডাল, দুধ, তেল-সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। ইতিমধ্যেই দুধ দফায় খাদ্য সামগ্রী প্রদান করেছেন তিনি। আগের ধারাবাহিকতা বজায় দেখে ফের একবার টিবি আক্রান্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সামসেরগঞ্জের বিধায়ক।
কর্মসূচির মাধ্যমে টিবি আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের নিয়মিত পুষ্টির জোগান নিশ্চিত করার চেষ্টা চলছে। আগামী দিনেও রোগীদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বিধায়ক নুর আলম।