ইনামুল হক, বসিরহাট: এবার সুন্দরবনের কৃষকরা ধান কাটছে নয়া প্রযুক্তিতে। অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্থ হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশা হয়ে পড়ে । তার উপর ধান কাটার শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ার বেকায়দায় পড়ে কৃষকরা। তবে ধান কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না।
এবার মেশিনের মাধ্যমেই কাটা হচ্ছে ধান।খুশির জোয়ার সুন্দরবনের চাষীদের মধ্যে।আরও পড়ুন:
শ্রমিক সংকটের কৃষকদেরকে অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে ১ ঘন্টায় ৬০০ গ্রাম পেট্রোল খরচে ১বিঘা জমির ধান কাটা সম্ভব।এমন আধুনিক যন্ত্রে এবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কালিতলা এলাকায় চাষীদের মধ্যে সাড়া পড়ে গেল।
রাজ্য সরকারের উদ্যোগে সমবায়ের মাধ্যমে প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক চাষীদের চাষের কাজ করতে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি দেওয়া হলো। সেই যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে অল্প ব্যয় মাঠের ফসল অনায়াসে ঘরে তুলতে পারছে চাষীরা।আরও পড়ুন:
একদিকে বিভিন্ন সাইক্লোনের ফলে মাঠের ফসল মাঠেই নষ্ট হতো। অন্যদিকে দিনের পর দিন চাষিরা দেনায় জর্জরিত হতো।
তাই তারা এবার বেজয় খুশি। কৃষক, তপন মণ্ডল বলেন, সুন্দরবন এলাকার কৃষকরা একসময় ধান কাটার শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়তো। অনেকেই ধান কাটতে অনীহা প্রকাশ করে ক্ষেতেই পাকা ধান ফেলে রাখতো। ঋণ করে মজুরীর টাকা জোগাড় করতে হতো। কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটতো। এখন সমবায় পদ্ধতিতে সরকারের থেকে মেশিন কিনে ধান কাটার সহজ পথের দিশা পেল ।