পুবের কলম,ওয়েবডেস্ক: ঢাকায় স্কুলের উপরে ভেঙে পড়েছে বাংলাদেশের বায়ু সেনার বিমান। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু। ঘটনায় শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সাহায্যের জন্যে ভারত সরকার প্রস্তুত।আরও পড়ুন:
জানা গেছে, বর্তমানে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। এদের অধিকাংশই শিক্ষার্থী। আর এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সম্প্রতি ঘটে যাওয়া আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আরও উস্কে দিচ্ছে ।
এই ঘটনার জেরে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন মুহাম্মদ ইউনুস। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানান।Deeply shocked and saddened at the loss of lives, many of them young students, in a tragic air crash in Dhaka. Our hearts go out to the bereaved families. We pray for the swift recovery of those injured. India stands in solidarity with Bangladesh and is ready to extend all…
— Narendra Modi (@narendramodi) July 21, 2025
আরও পড়ুন:
পাশাপাশি সকল সরকারি , বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশী মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত–নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।