পুবের কলম, ওয়েবডেস্ক: তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে। দুদিন আগেই বর্ষীয়ান রাজনীতিবিদ, দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানীকে ( Lalkrishna Advani) ভারতরত্ন পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই তালিকায় যুক্ত হল আরও দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম।

ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও (PV Narasimha Rao) ও চৌধুরি চরণ সিং (Chowdhury Charan Singh)।

ভারতের সবুজ বিপ্লবের 'নায়ক' এম স্বামীনাথনকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্নে ভূষিত করা হচ্ছে।

লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানালেন। এর আগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরকে এই সম্মান দেওয়ার ঘোষণা করা হয়। আডবানী ছাড়া বাকি চার ব্যক্তিকে মরণোত্তর এই সম্মান দেওয়া হবে।