১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সমস্ত দায়িত্ব মাথায় নিয়ে পদত্যাগ এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও হাবাসের

পুবের কলম, ওয়েবডেস্কঃ আইএসএলের শেষ চার ম্যাচে জয়ের দেখা নেই। রাগে এবং হতাশায় শেষ পর্যন্ত পদত্যাগ করলেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও হাবাস। প্রতিযোগিতা শুরু ভালো করলেও ধীরে ধীরে প্রতিযোগিতা থেকে হারিয়ে যেতে শুরু করে এটিকে মোহনবাগান।

আরও পড়ুন: কোচবিহার পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ, নৈপথ্যে কি ‘স্টল-কেলাঙ্কারি’!

প্রীতম কোটাল, রয় কৃষ্ণ, হুগো বুমাস,  উইলিয়ামসের মতন তারকা ফুটবলার থাকা সত্ত্বেও জয়ের দেখা নেই এটিকে মোহনবাগান শিবিরে। তাই বিভিন্ন মহলে বিভিন্ন কথা উঠেছিল। এমনিতেই এটিকে মোহনবাগান সংযুক্তিকরণ নিয়ে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে একটা চাপা হতাশা রয়েছে। তার মধ্যে আবার জয় না পাওয়ায় চাপ বাড়ছিল স্প্যানিশ কোচ আন্তোনিও হাবাসের উপর। টিম ম্যানেজমেন্ট তাকে সরিয়ে দেবেন, এমন সম্ভাবনা হয়তো তৈরি হয়নি। কিন্তু সেটা যাতে তৈরি না হয় তার আগেই সমস্ত দায়িত্ব মাথায় নিয়ে এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন হাবাস। আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এটিকে মোহনবাগানের দেখাশোনা করবেন দলের সহকারি ম্যানুয়াল কাসকালানা।

আরও পড়ুন: হকি লিগে চ্যাম্পিয়ন Mohun Bagan

আরও পড়ুন: ফের ডার্বি জয় মোহনবাগানের
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমস্ত দায়িত্ব মাথায় নিয়ে পদত্যাগ এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও হাবাসের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার