২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এমসিডিতে হার মেনে নিয়েই পদত্যাগ করলেন আদেশ গুপ্তা

পুবের কলম ওয়েব ডেস্কঃ ক্ষমতাসীন বিজেপিকে সরিয়ে দিল্লি এমসিডি দখল নিয়েছে আম আদমি পার্টি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে শোচনীয় হার মেনে নিয়ে পদত্যাগ করলেন দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা। যদিও হারের পরও বিজেপি সভাপতি জানিয়েছিলেন তাঁরাই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে। কিন্তু তা হয়নি। আপাতত বীরেন্দ্র সচদেবাকে কার্যনির্বাহী সভাপতি করা হয়েছে। নয়া সভাপতির নিযুক্তি না হওয়া পর্যন্ত সচদেবাই থাকবেন সভাপতি। দিল্লি এমসিডিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপানো সত্ত্বেও বিজেপিকে হারের মুখ দেখতে হল।

আরও পড়ুন: কোচবিহার পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ, নৈপথ্যে কি ‘স্টল-কেলাঙ্কারি’!

সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আদেশ গুপ্তা পরিষ্কার জানিয়ে দেন দিল্লিতে পরবর্তী মেয়র হবে আম আদমি পার্টিরই। বিজেপি বিরোধীর ভূমিকায় থাকবে। আমি এক এমসিডিতে যে কোনও দুর্নীতি রুখতে সতর্ক প্রহরীর মতো কাজ করব। দিল্লি এমসিডি স্বচ্ছভাবে কাজ করবে এটাই আমাদের প্রধান লক্ষ্য হবে। এর আগে অবশ্য তিনি বলেছিলেন এমসিডি বিজেপিরই হবে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা

আরও পড়ুন: এনসিপি প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার

আম আদমি পার্টি ক্ষমতাসীন বিজেপিকে ১৫ বছর পর ক্ষমতা থেকে সরিয়ে দিল্লি এমসিডির দখল নিয়েছে। মোট ২৫০ আসনের ১৩৪টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে আপ। অন্যদিকে বিজেপি পেয়েছে ১০৪টি আসন, এবং কংগ্রেসকে মাত্র ৯টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এমসিডিতে হার মেনে নিয়েই পদত্যাগ করলেন আদেশ গুপ্তা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, রবিবার