২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেট খেলতে যেতে দেননি মা, অভিমানে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

Representative image

পুবের কলম ওয়েবডেস্কঃ পড়াশোনায় বরাবরই মেধাবী, সেই সঙ্গে দারুণ ভালোবাসা ছিল ক্রিকেটের ওপর। বন্ধুরা এসেছিলেন খেলতে যাওয়ার জন্য ডাকতে। কিন্তু মা বলেন সব সময় খেলা নয়, লেখাপড়ায় মন দাও। এর পর মা-বাবা বাড়ি  থেকে বেরিয়ে যেতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের এক তরুণ। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার কসবা।

আত্মঘাতী ওই তরুণের নাম সোহম বসু (২১)। বেসরকারি কলেজে ইলেকট্রনিকস কমার্শিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। শনিবার দুপুর নাগাদ সোহমের বন্ধুরা তাঁকে  ক্রিকেট খেলার জন্য ডাকতে আসেন। জানা যাচ্ছে এরপরেই সোহমের মা তাঁদের ফিরিয়ে দেন। ছেলেকেও বকাবকি করেন। তারপর নিজেদের কাজে বেরিয়ে যান সোহমের মা, বাব।

আরও পড়ুন: মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

বাড়ি এসে দেখেন ছেলে সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তড়িঘড়ি সোহমকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়ার একটি বেসরকারী হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।  ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন সোহমের বাবা- মা। সোহমের এই পরিণতিতে হতবাক  প্রতিবেশীরাও।

আরও পড়ুন: ২৮ বছর বয়সেই জীবন শেষ, আত্মহত্যা জনপ্রিয় পাক স্নুকার খেলোয়াড় মজিদ আলির

মনোবিদরা বলছেন  আজকাল একটুতেই বড় অসহিষ্ণু হয়ে পড়ছে এই প্রজন্ম। তার সঙ্গে রয়েছে প্রত্যাশার চাপ। আড্ডা,খেলা পছন্দের কোন হবি সব বন্ধ। শুধুই কেরিয়ারের ইঁদুর দৌড় তার জেরেই এই ধরনের পরিণতির শিকার হচ্ছে বর্তমান প্রজন্ম।

আরও পড়ুন: মাথায় গুলি করে আত্মহত্যা মার্কিন ধনকুবের টমাসের

সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্রিকেট খেলতে যেতে দেননি মা, অভিমানে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার