পুবের কলম ওয়েবডেস্কঃ নবী হজরত মুহাম্মদ সা.-র কন্যা ফাতিমা রা.-কে নিয়ে নির্মিত চলচিত্র ‘দ্য লেডি অব হেভেন’ নিষিদ্ধ করল মরক্কো সরকার। দেশটির অভিযোগ, সিনেমাটিতে ‘ইসলামের প্রতিষ্ঠিত ইতিহাসকে ‘বিকৃত’ করা হয়েছে। এরইমধ্যে বিক্ষাভ ও আন্দোলনের মুখে সিনেমাটির প্রদর্শনী বন্ধ রেখেছে ব্রিটিশ সিনেমা চেইন সিনেওয়ার্ল্ড। মরক্কোর সিনেমাটোগ্রাফিক সেন্টার বা সিসিএম এক বিবৃতিতে জানিয়েছে, মরক্কোর কোনও সিনেমা হলে এই চলচিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।
খবরে জানানো হয়, মরক্কোর উলামা কাউন্সিল থেকেও এই চলচিত্রের তীব্র নিন্দা জানানো হয়েছে। উলামা কাউন্সিল জানায়, ‘সিনেমায় মহানবীকে চিত্রায়ন একটি জঘন্য কাজ এবং মুসলিমদের কাছে তা গ্রহণযোগ্য হতে পারে না’। একইসঙ্গে এই চলচিত্রে ইসলামের ইতিহাস বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয় ওই বিবৃতিতে। ফাতিমা রা. জীবনী নিয়ে তৈরি এটাই প্রথম কোনও চলচিত্র। ইসলামি ধর্মবিশ্বাস অনুযায়ী, নবী সা.কে কোনও সিনেমায় চিত্রায়ন করা অপরাধ। যদিও চলচিত্রটির নির্মাতারা জানিয়েছেন, তারা কোনও ব্যাক্তিকে দিয়ে ‘পবিত্র চরিত্র’গুলোতে অভিনয় করাননি। বরং আলো এবং ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে সেটি করা হয়েছে। যদিও তাতে মুসলিমরা আশ্বস্ত হতে পারছেন না। বিভিন্ন দেশে এ নিয়ে সমালোচনা চলছে।ফাতিমা (রা.)-কে নিয়ে নির্মিত সিনেমা নিষিদ্ধ
ইমামা খাতুন
প্রকাশিত:
১৩ জুন ২০২২, ১৪:৪৫
আরও খবর
অলিম্পিকে নিষিদ্ধ এবার ট্রান্সজেন্ডার অ্যাথলিটরা
বিশ্বকাপ নয়, স্কুল-হাসপাতাল চাই: যুব বিক্ষোভে তোলপাড় মরক্কো
ব্রিটেনের রয়্যাল ডিফেন্স কলেজে ইসরাইলিদের নিষেধাজ্ঞা
বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ