কিবরিয়া আনসারী: মুর্শিদাবাদের গঙ্গাভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বুধবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে মুর্শিদাবাদের গঙ্গাভাঙন প্রসঙ্গ। উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি জানি মুর্শিদাবাদে বড় সমস্যা গঙ্গাভাঙন। কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। তবুও রাজ্য সরকার ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
" গত ২-৩ বছরে গঙ্গা ভাঙনে যাদের বাড়ি-ঘর ভেঙেছে, তাদের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। নদীপাড়ে যাদের বাড়ির রয়েছে তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনা এবং প্রয়োজনে সরকারি জমি এবং বাড়ি তৈরি করে দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
বুধবার মালদার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান শেষ করে দুপুর ৩ টেয় বহরমপুর স্টেডিয়াম মাঠে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমেই উপভোক্তাদের হাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করেন তিনি। মুর্শিদাবাদের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।
সংখ্যালঘু অধ্যুষিত জেলার উন্নয়নে ১১শো কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
মুর্শিদাবাদের সংখ্যালঘু ছেলে-মেয়েরা আর পিছিয়ে নেই। তারা অনেক এগিয়ে যাচ্ছে। আগামীতে এই জেলা থেকে চিকিৎসক, আমলা, ইঞ্জিনিয়ার ও অধ্যাপক তৈরি হবে বলে আশা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা-মুর্শিদাবাদ-নদীয়া জেলাকে নিয়ে ট্যুরিজম সার্কিট তৈরী করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, "আমি বিশ্বাস করি এই জেলাগুলির ইতিহাস ও ঐতিহ্য একদিন বিশ্বের মন জয় করবে।" এদিন মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে মুর্শিদাবাদের সীমান্তে বিএসএফ-এর অত্যাচারের কথাও।