আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারি বাসভবন ক্লিফ হাউসে নির্মান করা হচ্ছে নতুন গোশালা এবং তাতে থাকা গরুদের মনোরঞ্জন করার জন্য থাকছে মিউজিক সিস্টেমও। এই খবর প্রকাশ্যে আসার পর বিরোধীরা শুরু করেছেন তুমুল হইচই। জানা যাচ্ছে প্রাচীর পুনর্নির্মাণ এবং ৪৩লক্ষ টাকা আনুমানিক খরচ সহ একটি নতুন গোয়ালঘর নির্মাণের জন্য একটি অনুমোদন দেওয়া হয়। কেরালা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার (বিল্ডিংস)ঠিকাদারকে দুই মাসের মধ্যে কাজ শেষ করার জন্য কড়া নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
মোট আটজন টেন্ডারে অংশ নিয়েছিলেন,তাদের বলরামপুরমের একজন বাসিন্দাকে এই কাজের কাজের দেওয়া হয়েছে৷ নির্মাণ কার্যক্রমের জন্য ৪২.৯০ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে।
আরও পড়ুন:
বর্তমানে ক্লিফ হাউজের গোয়ালঘরে পাঁচটি গরু রয়েছে। নব নির্মিত ভবনে রাখা হবে আরও ৬টি গরুকে। গোয়ালঘরে থাকবে বিদ্যুৎয়ের ব্যবস্থাও।
আরও পড়ুন:
নতুন গোয়ালঘরের তথ্য
আরও পড়ুন:
১ ৮০০ বর্গফুট জায়গার উপর নির্মিত হচ্ছে...
আরও পড়ুন:
২ ) শ্রমিকদের বিশ্রাম নেওয়ার জন্য আলাদা কক্ষ...
আরও পড়ুন:
৩ বহুতল নির্মানের অনুমোদন
আরও পড়ুন:
৪ ভবিষ্যতে আরেকটি তলা নির্মিত হবে এবং ক্লিফ হাউসের কর্মীদের জন্য কোয়ার্টার হিসেবে ব্যবহার করা হবে।...
আরও পড়ুন:
বিরোধী এখানেই বিঁধেছেন কেরলের মুখ্যমন্ত্রীকে। খুব সম্প্রতি কিয়া কার্নিভাল কেনার জন্য ৩৩লক্ষ টাকা মঞ্জুর করা হয়। তার আগেই তিনটি নতুন টয়োটা ইনোভা ক্রিস্টা গাড়ি কেনা হয়েছিল। বিরোধীদের দাবি যেখানে বারংবার বলা হচ্ছে রাজ্যের কোষাগারের ভাঁড়ে মা ভবানি অবস্থা সেখানে গরুর জন্য মিউজিক সিস্টেম, একের পর এক গাড়ি কেনার যৌক্তিকতা কোথায়।
আরও পড়ুন: