পুবের কলম ওয়েবডেস্ক : নদিয়ার তেহট্ট থানার নিশ্চিন্তপুর গ্রামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ৮ বছরের স্বর্ণাভ বিশ্বাস মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর পুকুরে ত্রিপল মোড়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়।
পরিবারের অভিযোগ, প্রতিবেশী উৎপল মণ্ডল পূর্বশত্রুতার জেরে শিশুটিকে খুন করেছে। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে মারধর করে, পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। গ্রামে ব্যাপক ভাঙচুরও চালানো হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, পুকুরের কাছেই থাকা বিশ্বাস দম্পতির সঙ্গে ওই শিশুর পরিবারের সঙ্গে চরম বিবাদ ছিল। ওই দম্পতি এই ঘটনায় জড়িত থাকতে পারে। এর পরেই স্থানীয়দের অনেকে তাদের উপর চড়াও হয় এবং তাদের বাড়ি ভাঙচুর করে , আগুন লাগিয়ে দেয়। জানা গেছে, জনতার মৃত্যুতে দুই জন মারা গেছে।






























