২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
আপৎকালীন সাহায্য চয়েও কোনও লাভ হয়নি

নিকো পার্কে যুবকের রহস্যমৃত্যু! গাফিলতির অভিযোগ পরিবারের

পুবের কলম,ওয়েবডেস্ক: নিকো পার্কে বিপত্তি! ওয়াটার পার্কে স্নান করার সময় রহস্যমৃত্যু যুবকের। নাম রাহুল দাস । বয়স ১৮।  উল্টোডাঙার মুরারি পুকুরের বাসিন্দা ছিল রাহুল। তবে বর্তমানে বাগুইআটিতে থাকতেণ তিনি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন ৭ জন তরুণ-তরুণীর একটি দল সল্টলেক নিকোপার্কে বেড়াতে আসেন। তাঁদের মধ্যে চারজন যুবক এবং তিনজন তরুণী। সূত্রের খবর, এঁরা প্রত্যেকেই কলেজ পড়ুয়া।

আরও পড়ুন: Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু!

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এদিন ওয়াটার পার্কের নায়াগ্রা ফলসের নিচে স্নান করতে নামেন। মজা করতে করতে হঠাৎ বসে পড়েন রাহুল। অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছিলেন সে। কিছুক্ষণ জলের মধ্যেই শুইয়ে দেয় বন্ধুরা। আপৎকালীন সাহায্যের জন্য আর্জি জানান। তারপরেই দেখা যায় বন্ধুরা ধরাধরি করে নীচে নামাচ্ছে, সেটা লাইফ গার্ডদের চোখে পড়তেই সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড সেকশনে নিয়ে যাওয়া হয় তাকে।

আরও পড়ুন: Migrant worker: অন্ধ্রপ্রদেশে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বাঙালি পরিযায়ী শ্রমিকের

নিকোপার্কের ডিউটিতে থাকা নার্স রাহুলকে পরীক্ষা করে জানান, তার পালস খুব কম। দেরি না করে তৎক্ষণাৎ পার্কের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে ক্যালকাটা হার্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: এনআরসি আতঙ্ক! রিজেন্ট পার্কে উদ্ধার প্রবীণের ঝুলন্ত দেহ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপৎকালীন সাহায্য চয়েও কোনও লাভ হয়নি

নিকো পার্কে যুবকের রহস্যমৃত্যু! গাফিলতির অভিযোগ পরিবারের

আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার