পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় পতাকার অবমাননা। গুয়াহাটিতে বিজেপির দফতরে উলটো করে উত্তোলন করা হল জাতীয় পতাকা, ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। গুয়াহাটিতে বিজেপির সদর দফতরে স্বাধীনতা দিবস উদযাপনের সময় তেরঙ্গা উল্টো উত্তোলন করার অভিযোগে বিজেপি সভাপতির বিরুদ্ধে এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
অসমের নগাঁও জেলার তিনজন ব্যক্তি রাজ্য বিজেপি প্রধান ভবেশ কলিতা-র বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, 'বিজেপিনেতারা জানতেন, জাতীয় পতাকা উলটে রাখা হয়েছে, তার পরেও তেরঙ্গা উত্তোলন করা হল। জাতীয় পতাকার অবমাননা করেছেন রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতা। অবিলম্বে আমরা বিষয়টি তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেছি।' এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।আরও পড়ুন:
নগাঁও জেলার পুলিশ সুপার নবনীত মহন্ত এই বিষয়ে বলেছেন যে, তারা ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছেন, তবে কোনও মামলা নথিভুক্ত করা হয়নি, কারণ এটি গুয়াহাটির ঘটনা, তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। স্থানীয় তিনজন অভিযোগ দায়ের করেছেন। আমরা এই মামলা গুয়াহাটি থানায় পাঠিয়েছি।
ঘটনা প্রসঙ্গে বিজেপির তরফ থেকে এই মামলায় প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, জাতীয় পতাকা উত্তোলনের প্রক্রিয়া প্রস্তুতির দায়িত্ব ছিল দলের কর্মীদের ওপরে। রাজ্য সভাপতি কিছুই জানতেন না। ভুল ধরার পড়েই তা সংশোধন করে নেওয়া হয়।