পুবের কলম ওয়েব ডেস্ক: বেশ কয়েকটি হিন্দু ধর্মীয় উৎসবে ছুটি কমানো ও দুই ঈদ ও মুহররমে উর্দু মিডিয়াম স্কুলগুলিতে একদিন করে ছুটি বাড়ানো নিয়ে হিন্দুত্বের তাস খেলা শুরু করে দিয়েছে বিজেপি। এখন ঘটনা গড়াল ন্যাশনাল কমিশন অফ প্রোটেকশন ফর চাইল্ড রাইটস (এনসিপিসিআর) পর্যন্ত।
আরও পড়ুন:
এনসিপিসিআর–র পক্ষ থেকে নোটিশ ধরানো হয়েছে বিহার সরকারকে।
জানানো হয়েছে, তাদের কাছে অভিযোগ জমা পড়েছিল, বিহারে বেশ কয়েকটি হিন্দু ধর্মীয় উৎসবে ছুটি বাতিল করা হয়েছে। কেন এমন করল বিহার সরকার তা জানতে চায় কমিশন। কমিশনের মতে, জন্মাষ্ঠমি, মহাশিবরাত্রি, রাম নবমী, রাখী, তিজের মত উৎসবে স্কুলে ছুটি বাতিল করে শিশুদের অধিকার হরণ করা হয়েছে। কেন এমন করা হল তার জবাব দিতে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে।