পুবের কলম ওয়েবডেস্ক: ইসরায়েলের ভারতীয় দূত রিউভেন আজার বললেন, ইরান-ইসরায়েল উত্তেজনা কমাতে ভারত মধ্যস্থতা করতে চাইলে ইসরায়েল রাজি। শুক্রবার এই নিয়ে ইসরায়েলের নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনে অনেকক্ষণ কথা হয়েছে।
আরও পড়ুন:
ভারত এই যুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে। সেটাই স্বাভাবিক। ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু।
ভারত ইরানের সঙ্গে কথা বলুক। তাহলে বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভারত সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি অভিযোগ করেছেন, ইরানে হামলা না চালালে ওরা পরমাণু অস্ত্র ব্যবহার করে আমাদের উপর হামলা চালাত।ওরা বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র মজুত করেছে, যা বিশ্বের পক্ষে বিপজ্জনক।
আমেরিকা ৬০ দিন ধরে ইরানকে এই বিপজ্জনক খেলা বন্ধ করতে বলেছে। ওরা আমল দেয়নি। ৬১ তম দিনে আমরা ওদের পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছি। আমাদের নেতা নেতানিয়াহুও প্রধানমন্ত্রী মোদিকে বলেছেন যে, ইরান বিধ্বংসী পরমাণু ক্ষেপণাস্ত্র একের পর এক তৈরি করে মজুত করছে।আরও পড়ুন:
আজার বলে আমরা তো আক্রমণ করিনি, আত্মরক্ষায় ব্যবস্থা নিয়েছি।
ইরান আগামী তিন বছরে ১০ হাজার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছে। ৬ বছরে ২০ হাজার ওরকম ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। ইরান দক্ষিণ দিক থেকে ইসরায়েলের উপর হামলা করতে পারে। ইরান ইউরেনিয়াম যাতে মজুত করতে না পারে তা দেখাই আমাদের কাজ।আরও পড়ুন:
তিনি জানিয়ে দিয়েছেন, ইরান পরমাণু প্রকল্প বন্ধ না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে। যারা এই প্রকল্প করেছিলেন সেই দায়িত্বপ্রাপ্তদের আমরা সরিয়ে দিয়েছি। আশা করি, এবার যে বা যারা দায়িত্ব নেবেন তিনিও যেন মনে রাখেন যে, তাঁরও হাল হবে এঁদের মতো।