পুবের কলম,ওয়েবডেস্ক: গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতার জেরে ইতালির পর্যটন মেলায় Israel-এর অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ইতালির রিমিনি শহরের মেয়র বৃহস্পতিবার টিটিজি ট্রাভেল এক্সপেরিয়েন্স মেলার আয়োজকদের ইসরাইলের (Israel) অংশগ্রহণ বাতিল করার আহ্বান জানান (Israel excluded from major international tourism fair in Italy over Gaza war)।
আরও পড়ুন:
এরপর এই পদক্ষেপ নেওয়া হয়। মেয়র জামিল সাদেঘোলভাদ এবং এমিলিয়া-রোমানিয়া অঞ্চলের প্রধান মিশেল দে পাসকাল যৌথ এক বিবৃতিতে বলেন, পর্যটন মেলায় ইসরাইলের উপস্থিতি হবে ‘অসমতা’।
বিবৃতিতে মেলার আয়োজক ইতালিয়ান এক্সিবিশন গ্রুপকে (আইইজি) ইসরাইলের উপস্থিতি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।আরও পড়ুন:
ইসরাইলের বিমানবাহিনীর অবিরাম গোলাবর্ষণ আর বোমা বিস্ফোরণে ভূমিকম্পের মতোই কাঁপছে গাজা। উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর বিভিষীকাময় হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত ৯১ ফিলিস্তিনি (Israel excluded from major international tourism fair in Italy over Gaza war)। গত প্রায় দুই বছরে উপত্যকায় ইসরাইল হামলায় ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।