পুবের কলম ওয়েবডেস্কঃ পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানাল আরব লিগ। পূর্ব জেরুসালেমে এই ধরনের কর্মকাণ্ড মুসলিম অনুভূতির স্পষ্ট অপমান এবং এর ফলে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলে সতর্ক করেছে আরব জোটটি। পবিত্র আল-আকসা মসজিদ ঘিরে প্রায় এক সপ্তাহ ধরে উত্তেজনা চললেও এতদিন নীরব ছিল আরব লিগ। তবে ইসরাইলি কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার বিষয়ে জোটটি জানিয়েছে, জেরুসালেমের পুরনো শহরে মুসলিমদের ইবাদতের অধিকারে হস্তক্ষেপ করছে ইসরাইল। এর আগে, গত রবিবার অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ চত্বরে ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়।
এ ছাড়া গত ১৫ এপ্রিল আল আকসা মসজিদ চত্বরে ইসরাইলি পুলিশের অভিযানে ১৫০ মুসল্লি আহত হন। এ ছাড়া প্রায় ৩০০ ফিলিস্তিনিকে আটক করে ইসরাইল। এই ঘটনায় মুসলিম বিশ্বে ক্ষোভের সঞ্চার হয়। এরপর রমযান মাসে আল-আকসা মসজিদ এলাকায় ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে ইসরাইল সরকার। ২২ এপ্রিল থেকে আগামী ১ মে পর্যন্ত সেখানে ইহুদিরা প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়। কিন্তু সরকারের এই নির্দেশ কানে নেয়নি দখলদাররা। আল আকসায় যায়নবাদী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার, ২২ এপ্রিলও নতুন করে আল-আকসা চত্বরে যায়নবাদীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। এতে আহত হয়েছেন ৫০ জন, যাদের মধ্যে ৩ সাংবাদিক রয়েছেন। জানা যায়, শুক্রবার সকাল হতেই বর্ম পরিহিত, ঢালধারী ইসরাইলি পুলিশ আল-আকসা কম্পাউন্ডে ফিলিস্তিনিদের দিকে রাবার বুলেট ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের সূত্রপাত একটি গাছকে নিয়ে। ফিলিস্তিনিদের অভিযোগ মসজিদের পাশে থাকা একটি গাছে ইচ্ছা করে আগুন লাগিয়ে দেয় ইসরাইলিরা।মসজিদ চত্বরে সংঘর্ষ অব্যাহত
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ এপ্রিল ২০২২, ১৪:৪২
আরও খবর
থাইল্যান্ড-কম্বোডিয়া: যুদ্ধবিরতির আলোচনায় সম্মতি, তবুও জারি হামলা
মণিপুরে কুকির দুই গোষ্ঠীর সংঘর্ষ, ৫ বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু
বীরভূমে ফের রক্তাক্ত সংঘর্ষ: হাথিয়া গ্রামে এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি, নিহত ৩
লরি-গাড়ির সংঘর্ষ, বাগনানে মৃত ভারত সেবাশ্রমের সন্ন্যাসী-সহ ২
হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি
হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি
মসজিদ, মাদ্রাসার মতো প্রতিষ্ঠান সম্পর্কে ভুল ধারণা দূর করতে বেঙ্গালুরুর মসজিদ প্রাঙ্গণে সব ধর্মের অনুসারীদের সমাবেশ
মসজিদ, মাদ্রাসার মতো প্রতিষ্ঠান সম্পর্কে ভুল ধারণা দূর করতে বেঙ্গালুরুর মসজিদ প্রাঙ্গণে সব ধর্মের অনুসারীদের সমাবেশ
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর