পুবের কলম,ওয়েবডেস্ক:মণিপুর ইস্যু নিয়ে সংসদের বাদল অধিবেশনে আলোচনা চাইছে বিরোধীরা। তাই প্রতিদিনই তারা এ নিয়ে হট্টগোল করছে সংসদে। ঠিকমতো কোনও আলোচনা হচ্ছে না। আলোচনা, স্ক্রুটিনি ছাড়াই পাশ হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ সব বিল।
এর বিরোধিতায় সরব হলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। এমনিতেই ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে মিমকে ডাকা হয়নি বলে গোঁসা করেছিলেন তিনি। এদিন সেই বিরোধীদের উদ্দেশেই ক্ষোভপ্রকাশ করলেন মিম-সুপ্রিমো। সংসদে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার মতে সংসদের কাজকর্ম ঠিকভাবে চলতে দেওয়া উচিত।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধী দলের অনাস্থা প্রস্তাব মেনে নিয়েই শৃঙ্খলা ফেরাতে হবে। যেহেতু অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে, তাই এবার সংসদের অধিবেশন চলতে দেওয়াই উচিত। বিরোধী দলগুলির এই হট্টগোল বন্ধ করা দরকার। গুরুত্বপূর্ণ বিল পাশ হচ্ছে আলোচনা ছাড়াই। এ নিয়েও সরব হন তিনি।