আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ চিংড়ির মালাইকারি তো আমরা সকলেই কমবেশি পছন্দ করি। গরম ভাতের সঙ্গে চেটেপুটে খেয়েও নিই। এবার আপনার জন্য রইল দমদার মুরগি মালাইকারি।
আরও পড়ুন:
খুব সহজ উপায়ে মুরগির মালাইকারি রান্না করতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপিটি-আরও পড়ুন:
উপকরণ ১. মুরগির মাংস ১ কেজি ২. নারকেলের দুধ ২ কাপ ৩. মিষ্টি দই ২ টেবিল চামচ ৪. আদা বাটা ১ চা চামচ ৫. রসুন বাটা ১ চা চামচ ৬. কাঁচা লঙ্কা ৫-৬টি ৭. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ ৮. কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ ৯. দারচিনি ২ টুকরো ১০. এলাচ ৪টি ১১. ডিম ১টি ১২. বাদামকুচি ১ চা চামচ ১৩. ময়দা ১ টেবিল চামচ ১৪. ঘি ১ টেবিল চামচ ১৫. লবণ পরিমাণ মতো ১৬. টমেটো পিউরি ৪ চা চামচ ১৭. লঙ্কাগুঁড়ো ২ চা চামচ ১৮. তেল প্রয়োজন মতো
আরও পড়ুন:
মুরগির মালাইকারি তৈরির সহজ রেসিপি
পদ্ধতি প্রথমে মাংসর টুকরোগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এবার এর সঙ্গে আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, ময়দা এবং ডিম ফাটিয়ে মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করুন।
আরও পড়ুন:
ওভেনে প্যান বসিয়ে গরম করে নিন। অল্প ঘি আর তেল দিয়ে গরম করে তাতে মাংসের টুকরোগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নিন।
একই প্যানে পেঁয়াজ বাটা, দারচিনি ও এলাচ দিয়ে একটু ভেজে নিন। এবার এতে আদা-রসুন বাটা, হলুদ ও শুকনো লঙ্কাগুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।আরও পড়ুন:
সব উপকরণ ভালোভাবে মিশে গেলে কড়াইয়ে টমেটো পিউরি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ঢাকা রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে নামিয়ে নিন। এবার ভাত, পোলাও কিংবা পরোটা, নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার মুরগির মালাইকারি।