আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: মস্কো-গোয়া বিমানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। বিমান, যাত্রীদের ব্যাগে চিরুনি তল্লাশি চালানোর পরও কিছুই পাওয়া যায়নি। তাই বিমানটিকে “নিরাপদ” ঘোষণা করেছেন জামনগর বিমানবন্দরের ডিরেক্টর। জামনগরের কালেক্টর সৌরভ পারঘি জানিয়েছেন, এনসিজি, পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড তল্লাশি অভিযান চালিয়েছে। যাত্রীদের হাত ব্যাগ, চেক-ইন ব্যাগেজ তল্লাশি চালানো হয়েছে।
কিন্তু, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।আরও পড়ুন:
প্রসঙ্গত, বোমাতঙ্কের জেরে গুজরাতের জামনগর বিমানবন্দরে অবতরণ করে মস্কো-গোয়া চাটার্ড বিমান। ওই বিমানে ২৩৬ জন যাত্রী ও ৮ জন ক্রু সব মিলিয়ে ২৪৪ জন ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন। সমস্ত যাত্রীদের নিরাপদে বিমান থেকে বের করে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়।
রাশিয়ার মস্কো থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই, বিমানে বোমা আছে বলে হুমকি ফোন আসে। তার পরেই তড়িঘড়ি জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
রাশিয়া থেকে উড়ান দিয়েছিল বিমানটি।
গন্তব্য গোয়ার ডাবোলিম বিমানবন্দর। কিন্তু অবতরণের আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির কাছে আসে ফোন।তাতে বলা হয় বিমানে বোম আছে।আরও পড়ুন:
কোন ঝুঁকি না নিয়ে বিমানটিকে গুজরাতের জামনগরের বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয়। বেঁধে যায় হুলস্থুল কান্ড। এরপর বিমান টিকে আইসোলেশন করা হয়। একেবারে একপাশে দাঁড় করিয়ে দেওয়া হয়। রাত ৯.৪৯ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়ে জামনগরে নামে বিমানটি।
আরও পড়ুন: