আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়া থেকে উড়ান দিয়েছিল বিমানটি। গন্তব্য গোয়ার ডাবোলিম বিমানবন্দর। কিন্তু অবতরণের আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির কাছে আসে ফোন।তাতে বলা হয় বিমানে বোম আছে।
আরও পড়ুন:
কোন ঝুঁকি না নিয়ে বিমানটিকে গুজরাতের জামনগরের বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয়। ওই বিমানটিতে মোট ২৪৪ জন যাত্রী ছিলেন। যাত্রী, বিমান ক্রু সকলকেই তৎপরতার সঙ্গে বের করে নিয়ে আসা হয়। এরপর বিমান টিকে আইসোলেশন করা হয়।
একেবারে একপাশে দাঁড় করিয়ে দেওয়া হয়। খবর পেয়েই বায়ুসেনার ঘাঁটিতে পৌঁছে যায় বোমা নিষ্ক্রিয়কারী দল এবং স্থানীয় পুলিশ, প্রশাসন।খবর দেওয়া হয় রাশিয়ান দূতাবাসেও। গোটা ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। কোথা থেকে এই হুমকি ফোন এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।আরও পড়ুন: