পুবের কলম ওয়েবডেস্কঃ ভেঙে পড়ল  রাশিয়ার একটি প্লেন।এই ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন। এল-৪১০ মডেলের প্লেনটিতে ২৩ জন যাত্রী ছিল।দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে রবিবার স্থানীয় সময়  সকাল ৯টা ২৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হয়েছেন।
৭ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্র ধরে রুশ গণমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত এই বিমানটি এল-৪১০ মডেলের। আকাশপথে পরিষেবা দিয়ে থাকে স্থানীয় এমন একটি ক্লাব এই বিমানটির মালিক। রবিবার উড়ানের পরপরই মাটিতে আছড়ে পড়ে বিমানটি।

বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরই এর ইঞ্জিনসহ সামনের অংশটি ধ্বংস হয়ে যায়।
অবশ্য এর পেছনের অংশে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

উদ্ধারকর্মীদের রেফারেন্স দিয়ে আরটি জানিয়েছে, বিমানটিতে ২৩ জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই স্কাইডাইভার ।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী- বিমান দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পাইলটও রয়েছেন।
অন্যদিকে ধ্বংসস্তুপের ভেতর থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এল-৪১০ মডেলের টার্বোলেট স্বল্পপাল্লার এই বিমানটি দুই ইঞ্জিনবিশিষ্ট। ১৯৭০-র দশকের প্রথম দিকে চেক রিপাবলিকে বিমানটি তৈরি করা হয়েছিল। 

রাশিয়া বিমান দুর্ঘটনার জন্য কুখ্যাত।সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার প্রধান বিমান সংস্থাগুলি সোভিয়েত বিমান থেকে আধুনিক জেটগুলিতে স্যুইচ করার ফলে বিমান ট্রাফিক নিরাপত্তা উন্নতি করেছে।

কিন্তু বিমানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং অত্যন্ত দুর্বল মানের নিরাপত্তার হালকা উড়োজাহাজগুলি ঘন ঘন দুর্ঘটনাগ্রস্ত  হয়।  মাঝে মাঝে এই দুর্ঘটনা মারাত্মক হয়ে ওঠে।