বেঙ্গালুরু, ৯ মার্চ: তীব্র জল সংকট দেখা দিয়েছে বেঙ্গালুরুতে। এক বালতি জল কিনতে হচ্ছে ১০০০ থেকে ২০০০ টাকায়। ভয়ংকর জলসংকটের পরিস্থিতিতে জলের অপচয় বন্ধ করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল বেঙ্গালুরু প্রশাসন। নির্দেশিকায় বলা হয়েছে, গাড়ি ধোয়ার কাজে কোনওরকম জল ব্যবহার করা যাবে না। এমনকি নির্মাণকাজ, বাগান পরিচর্যাত এবং বিনোদনে জল ব্যবহার করা যাবে না।
নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানার মুখেও পড়তে হবে শহরবাসীকে। কড়া ভাষায় প্রশাসন জানিয়েছে, প্রশাসনের এই নিষেধাজ্ঞা অমান্য করলে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করবে কর্নাটক ওয়াটার সাপ্লাই বোর্ড।আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিকে, জল অপচয় এবং সংকট মেটাতে পদক্ষেপ নিয়েছে বেঙ্গালুরু প্রশাসন। জারি করা হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা। প্রশাসনের হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা করা হবে। একাধিক বার নিষেধাজ্ঞা অমান্য করলে ৫০০ টাকা করে বাড়তি জরিমানাও দিতে হবে।