০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিন সন্তানের মা সহ এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলের সামরিক বাহিনী। এদের মধ্যে রয়েছে একজন মহিলা। বৃহস্পতিবার পশ্চিম তীরের উত্তর- পশ্চিমা জেনিনের আল সিলাহ আল হারিথিয়া গ্রামে ২২ বছর বয়সী আলা নাসের মুহাম্মদ জায়ুদ ইসরায়েল বাহিনীর গুলিতে নিহত হন। অন্যদিকে জেনিনের দক্ষিণের কাবাতিয়া গ্রামে হত্যা করা হয় ইসরা খুজাইমাকে। ওই এলাকায় আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর, জায়ুদের গায়ে চারটে গুলি লাগে। এর মধ্যে দুটি তার বুকে লাগে। একটি গুলি লাগে ঘাড়ে ও অন্যটি তার ডান উরুতে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার রাতে বুরকিন গ্রামের কাছে গুলিবিদ্ধ হন জায়ুদ। সেই  সময় সামরিক জিপে করে এসে ওই এলাকায় অভিযান চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, খুব কাছ থেকে জায়ুদকে গুলি করে ইসরায়েলি বাহিনী। জায়ুদকে হত্যার মধ্য দিয়ে ফের ইসরায়েলি বাহিনীর বর্বরতার চিহ্ন ফুটে উঠল। গুলি করার পর তার জায়ুদকে ঘিরে রাখে তারা। এমনকী অ্যাম্বুলেন্স প্রবেশেও বাধা দেয় তারা। যখন তারা নিশ্চিত হয় যে, জায়ুদের মৃত্যু হয়েছে, তখনই তারা অ্যাম্বুলেন্স ঢোকার অনুমতি দেয়।

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত দ্বিতীয় ফিলিস্তিনি হলেন ৩০ বছর বয়সী ইসরা খুজাইমা। তিনি তিন সন্তানের মা। জেনিনের দক্ষিণের কাবাতিয়া গ্রামের বাসিন্দা। এদিকে ইসরায়েলি বাহিনীর দাবি করে,  খুজাইমা ছুরি নিয়ে এক কর্মকর্তাকে আঘাত করার চেষ্টা করেন। সেই কারণে তাকে গুলি করা হয়েছে।

একের পর ইসরায়েলি বাহিনী তাদের নারকীয় হত্যালীলা চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই ইসরায়েলি বাহিনীর হাতে খুন হন চার ফিলিস্তিনি। ফিলিস্তিনের পশ্চিম তীরে আন্দোলনরত ফিলিস্তিনিদের উপর এই গুলি চালানো হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আওওদেহ জানান,  ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে ওই অঞ্চলে আনুমানিক ৭০০ জন ফিলিস্তিনি জড়ো হয়েছিল। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিন সন্তানের মা সহ এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার